Dhaka, Sunday | 19 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 April 2026 | English
পশ্চিমবঙ্গের নির্বাচন: মমতার ক্ষমতা এবার কি টিকবে
৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, নির্মূল রোগও ফেরার শঙ্কা
বিজ্ঞপ্তি জারি–‘সাইলেন্ট এক্সপেল’ বাতিল
আরো ১৭১ ক্রীড়াবিদ পাচ্ছেন ক্রীড়া ভাতা
শিরোনাম:

চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পিএম  (ভিজিটর : ৬)

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলায় মোট ১ লাখ ৩০৫ জন শিশুর টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় এ সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ টিকাদান সম্পর্কিত বিস্তারিত তুলে ধরেন। সরকারি ছুটি ব্যতিত সোমবার ২০ এপ্রিল হতে ৩ সপ্তাহ সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে।
          
সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এসআইএমও) ডা. ইমরান হাম-রুবেলা সম্পর্কে বিভিন্ন বিষয়াদী তুলে ধরেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা জেলায় কাজ করা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

সিভিল সার্জন জানান, জেলায় হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩০৫ জন শিশু। আউটরীচ ৯৮০টি ও ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী ও  ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী এ টিকাদান কাজ বাস্তবায়ন এবং টিকাদান কর্মসূচি ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক তদারকি করবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝