Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

মাদক সেবনের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে মারধর, ছেলের কারাদণ্ড

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৩৬ পিএম  (ভিজিটর : ২৫০)
বাঁশখালীতে নিজের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে দণ্ডাদেশপ্রাপ্ত ছেলে শহিদুল

বাঁশখালীতে নিজের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে দণ্ডাদেশপ্রাপ্ত ছেলে শহিদুল

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকাসক্ত অবস্থায় মাদকের টাকার জন্য নিজের মাকে মারধরের অভিযোগে শহীদুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. শহীদুল ইসলাম উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার মফিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা সুত্র জানায়, দণ্ডপ্রাপ্ত শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের টাকার জন্য নিজের বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। শুক্রবার রাতে মাদকের টাকার জন্য নিজের বৃদ্ধা মাকে মারধর করেন। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রশাসনের নজরে এলে প্রশাসন পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ছেলেকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ‘মাদকের টাকার জন্য নিজের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে শহীদুল ইসলাম নামে এক যুবককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাঁশখালীতে মাদকবিরোধী কার্যক্রম ও সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, ‘উপজেলার ছনুয়ায় ইয়াবা সেবনের টাকার জন্য নিজের বৃদ্ধা মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন শহীদুল ইসলাম নামে এক যুবক। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝