Dhaka, Sunday | 19 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 April 2026 | English
৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, নির্মূল রোগও ফেরার শঙ্কা
বিজ্ঞপ্তি জারি–‘সাইলেন্ট এক্সপেল’ বাতিল
আরো ১৭১ ক্রীড়াবিদ পাচ্ছেন ক্রীড়া ভাতা
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
শিরোনাম:

টেকনাফে বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ পিএম  (ভিজিটর : ৯)

কক্সবাজারের টেকনাফে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) টেকনাফ মডেল থানা–পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন। অভিযানে থানার একাধিক উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) অংশ নেন।

অভিযানে তিনটি জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি, একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ১৩টি জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং চারটি সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং নিয়মিত মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের রোববার আদালতে পাঠানো হয়েছে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝