Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

শ্রীমঙ্গলে মাদক মামলায় ৩ জনসহ ১০ আসামি গ্রেফতার

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম  (ভিজিটর : ৭১)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারিসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, শুক্রবার ১৭ এপ্রিল রাত ১২টা ১০ মিনিটে এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশির গ্রাম থেকে মোঃ রুবেল মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ পাচাউন এলাকার মনু মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৯ হাজার ৭০০ টাকা। পাশাপাশি একটি লাল রঙের হোন্ডা মোটরসাইকেল (মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা) জব্দ করা হয়।

অপরদিকে, শনিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা ৪৫ মিনিটে এসআই দিপংকর হালদারের নেতৃত্বে ভানুগাছ রোডের ১০নং চত্বরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ ফরহাদ হোসেন (৩০), পিতা নিজাম মিয়া, মুসলিমবাগ, শ্রীমঙ্গল এবং আওলাদ ই রাসুল সৌরভ (৩৩), পিতা মৃত আবুল কাশেম, সেলিয়াবাজার, বিয়ানীবাজার, সিলেট-এই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮ হাজার ১০০ টাকা। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

এছাড়াও, সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ৩ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝