Dhaka, Monday | 8 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 8 June 2026 | English
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
শিরোনাম:

চুনারুঘাটে অবৈধভাবে বালু বিক্রির অভিযোগ, ৩টি ট্রাক জব্দ

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম  (ভিজিটর : ৫৮)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজাবাজার মৌজা বালু মহালে সরকারি কোষাগারে নির্ধারিত অর্থ জমা না দিয়েই বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠান রাহী ট্রেডার্সের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতা তিনটি বালুবাহী ড্রাম ট্রাক আটক করলে পরে পুলিশ সেগুলো জব্দ করে।

জানা যায়, বাংলা ১৪৩৩ সনের জন্য চুনারুঘাট উপজেলার রাজাবাজার অংশের বালু মহাল সরকারি দরপত্রে সর্বোচ্চ ২১ কোটি ৪০ লাখ টাকায় ইজারা পান রাহী ট্রেডার্সের মালিক নাজমুন নাহার লিপি। সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট ও আয়করসহ অতিরিক্ত ২৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হয়। যার ফলে মোট পরিমাণ দাঁড়ায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা। তবে অভিযোগ রয়েছে, এই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়েই বালু উত্তোলন ও বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।

এ বিষয়ে জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর ও জেলা বালু মহাল কমিটির সদস্য সচিব মো. মহসীন মিয়া জানান, এখনো সরকারি কোষাগারে কোনো অর্থ জমা হয়নি। তিনি বলেন, “টাকা জমা দেওয়ার পর চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে ইজারাদারের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। তার আগে বালু উত্তোলন বা বিক্রি সম্পূর্ণ অবৈধ।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, “সরকারি কোষাগারে টাকা জমা ছাড়া বালু উত্তোলন ও বিক্রি বেআইনি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি এবং তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।”

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “জনতার হাতে আটক তিনটি ড্রাম ট্রাক পুলিশ জব্দ করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, অভিযুক্ত রাহী ট্রেডার্সের মালিক নাজমুন নাহার লিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বালু বহনকারী ট্রাকের কারণে তারা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন। রাতের বেলা অতিরিক্ত শব্দে ঘুমানো যায় না, শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটে এবং স্কুল-কলেজে যাতায়াতে আতঙ্ক বিরাজ করে।

ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝