Dhaka, Monday | 19 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 19 October 2026 | English
শিরোনাম:
● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশের সন্তান: প্রধানমন্ত্রী তারেক রহমান   ● নবাগত সিভিল সার্জনকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগের শুভেচ্ছা   ● দুর্গোৎসবের নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক   ● শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: রাষ্ট্রপতি   ● ১৬১১১-এ কল পেয়ে অসুস্থ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল কোস্ট গার্ড   ● আপনারা কেউ সংখ্যালঘু নন, সবার পরিচয় বাংলাদেশি নাগরিক: প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর   ● দেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: গণপূর্ত প্রতিমন্ত্রী   

শরীয়তপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপিপন্থী আইনজীবীদের জয়

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪:০২ পিএম  (ভিজিটর : ২১০)

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে মুহাম্মদ কামরুল হাসান সভাপতি ও মৃধা নজরুল কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

সোমবার (১৩ এপ্রিল) পদগুলোর বিপরীতে প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করেন দায়িত্বে থাকা নির্বাচন কমিশন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডভোকেট কামরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান খান স্বপন, সহ-সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির, যুগ্ম-সম্পাদক সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক এইচ.এম লোকমান হোসাইন, অর্থ-সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক-সম্পাদক মুনিরা আক্তার, লাইব্রেরী-সম্পাদক জয়নাল আবেদীন, অডিট-সম্পাদক এনামুল হক এনাম, সদস্য আনোয়ার হোসেন খান, লুৎফর রহমান ঢালী, মনোয়ার হোসেন, জাকির হোসেন তালুকদার, তৌহিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী, আইনজীবী ও নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গতকাল রোববার ছিলো শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয় ও দাখিল। ১৫ টি পদের জন্য মনোনয়নপত্র দাখিলের আহ্বান করা হয়। সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলো মনোনয়ন পত্র দাখিলের সময়। তবে এদিন সকাল থেকে দরজায় অবস্থান নেয়া আইনজীবী ফোরামের সদস্যরা ও বহিরাগতরা মিলে অন্যান্য দলীয় প্রার্থীদের মনোনয়ন কিনতে বাঁধা প্রদান এবং শারীরিকভাবে লাঞ্চিত করে বলে অভিযোগ করেন অন্যান্য দলের কয়েক প্রার্থী। এদিকে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় আলোচনা সমালোচনা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির বলেন, নির্বাচনে আমরা আইনজীবী ফোরামের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছি। আমরা এই বিজয়ে খুশি। আমরা স্বচ্ছতা ও সততার সাথে আইনজীবী সমিতির পুরো পরিষদ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবো।

এ ব্যাপারে দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির বলেন, গতকাল ছিলো মনোনয়ন দাখিল ও চূড়ান্ত করনের দিন তারিখ।দাখিলকরা পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদেরকে আজ প্রাথমিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝