Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

মাগুরায় বৈশাখ বরণ যেন এক আনন্দের মহারণ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:৪৪ পিএম  (ভিজিটর : ৪৫)

বাংলা নববর্ষ ১৪৩৩ সারা বাংলাদেশের মতো বৈশাখ বরণে মাগুরায় এক সাজ সাজ রব উঠেছে। পাড়া, মহল্লা, অলিগলি থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক মহল, শিক্ষা প্রতিষ্ঠান সকল জায়গায় বর্ষবরণের উৎসব চোখে পড়ার মতো।

মাগুরার কালেক্টরেট ভবন থেকে মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের নেতৃত্বে শোভাযাত্রাটি সূচনা হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, জেলা সিভিল সার্জন শামীম কবির, মাগুরা প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা জাসাস আহ্বায়ক এডভোকেট কাজী মিহির, জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ জেলার সর্বস্তরে সাধারণ জনগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোমানী ময়দানে বৈশাখী মেলায় মিলিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে দুদিনব্যাপী এই মেলা বাংলার গ্রামীণ ঐতিহ্য ও খাবারের স্টল থাকছে। তাছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন থাকবে এমনটাই জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝