Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:২৬ পিএম  (ভিজিটর : ৩৬)

শিল্প নগরী টঙ্গীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইসরাত জাহান নামে এক প্রবাসীর পরিবার।
 
রবিবার (১২ এপ্রিল) বিকেলে স্থানীয় উত্তর খাঁ পাড়া রোড এলাকায় ভুক্তভোগীর বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাত জাহান বলেন, আমার স্বামী জাফর ইকবাল একজন প্রবাসী। টঙ্গীর আউচ পাড়া এলাকায় তার পিতার নামে ৪.১২৫ শতাংশ সম্পত্তি আছে। যা নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান আছে।

১২ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় ও অনলাইন ভার্সনে আমাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রচারিত সংবাদে দাবী করা হয় টঙ্গীতে সন্ত্রাসী ইসরাত জাহান ও পিন্টু গং কতৃক ওয়ারিশ আনা জমি বিজ্ঞ আদালতের ১৪৫ ধারা ভঙ্গ করে দখলের পায়তারা করা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও গুজব।

তিনি আরও বলেন, আমি একজন গৃহিনী একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যে প্রনদিত ভাবে এই ধরনের সংবাদ প্রচার করছে। আমার নিকট আত্মীয়রা অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা আমাকে বিভিন্নভাবে ভয় ভিত্তি প্রদর্শন করছেন। বর্তমানে আমি আমার সন্তান নিয়ে আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। পরিশেষে প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝