Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ পিএম  (ভিজিটর : ৩৮)

হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়। এতে  “দৈনিক দিনকাল” ও “বাংলাভিশন টিভি”র প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি ও “দৈনিক নয়া দিগন্ত”র প্রতিনিধি ও “দৈনিক আজকের হবিগঞ্জ” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সময়ের হবিগঞ্জ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ বেতার ও দৈনিক কালবেলার প্রতিনিধি শরীফ উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ বৈশাখী টিভির প্রতিনিধি মোঃ সাইফুর রহমান তারেক, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী। 

কার্যকরী কমিটির অন্য ১০ জন সদস্য হলেন- হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একুশে টিভি, যুগান্তর ও জাগো নিউজের প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক হবিগঞ্জের আয়না পত্রিকার সম্পাদক রাশেদ আহমেদ খান, এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালীম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, কাওছার আহমেদ, দৈনিক আজকালের খবর পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি সুকান্ত গোপ এবং দৈনিক সাহসী কন্ঠ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নায়েব হোসাইন। 
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝