Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শিরোনাম:

সৈয়দবাড়ি জামে মসজিদের রাস্তা বন্ধের প্রতিবাদে মুসুল্লিদের বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম  (ভিজিটর : ২৪)

নারায়ণগঞ্জের রূপগঞ্জের টেকনোয়াদ্দা সৈয়দবাড়ি জামে মসজিদ ও গ্রামাবাসির চলাচলের ২০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে পাকা প্রাচীর নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসুল্লিরা। 

(১০ এপ্রিল) শুক্রবার দুপুরে জুমআ নামাজের পর মুসুল্লিরা তাদের প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে বলেন, ২০০৬ সালে প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর সহায়তায় রূপগঞ্জ সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকায় একটি ১২ ফুট রাস্তা করা হয়।

পরবর্তীতে তা ইউনিয়ন পরিষদের দেয়া একাধিক বরাদ্দে  ১৫ ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়। যা দিয়ে সৈয়দবাড়ি জামে মসজিদের মুসুল্লিসহ আশপাশের ৩ গ্রামের লোকজন যাতায়াত করতেন। কিন্তু নারগিস নামীয় এক নারী ঢাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে পাহাড়া বসিয়ে তার ক্রয়কৃতজমির সীমানা ছাড়িয়ে আমাদের চলাচলের রাস্তা দখল করে পাকা সীমানা প্রাচীর করে। এতে মুসুল্লিরা বাঁধা দিলেই হামলা, মামলায় ভয় ভীতি দেখায়৷ পুলিশ ও প্রশাসন নাকি তাদের পকেটে। এসব আবার মন্ত্রী পত্নি মির্জা আব্বাসের স্ত্রীর নাম ভাঙ্গিয়ে নিজেকে কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী পরিচয়ে প্রভাব খাটায় নারগিস। অবিলম্বে মসজিদের রাস্তা উদ্ধারের দাবী জানিয়েছেন তারা।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সৈয়দ বাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা সৈয়দ সিরাজুল ইসলামসহ মসজিদের ইমাম ও খতিব,স্থানীয় নারী ও পুরুষ  মুসুল্লিরা।

এ বিষয়ে অভিযুক্ত রাস্তা দখলদার সৈয়দা নারগিস বলেন, আমার জমিতে আমি কাজ করবো, এটাই স্বাভাবিক। এক সময় ধান খেত ছিলো। মানুষ আমার জমির উপর দিয়ে চলাচল করেছে। বাঁধা দেইনি। এখন আমার জমির পাশে দেড়শ ফুট রাস্তা হয়েছে। সুতরাং এখনতো জমি ছাড়বো না৷ তারপরও ৫ ফুট ছেড়েছি। বরং যারা বলছে মসজিদের জমি দান করেছে তারাই রাস্তার জমি দেয়নি। 

এদিকে বিক্ষোভ চলাকালীন দু'পক্ষের মাঝে উত্তেজনা পরিস্থিতি তৈরী হলে রূপগঞ্জ থানার পূর্বাচল পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত হয়ে  শান্তি শৃঙ্খলা বজায় রাখেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝