Dhaka, Monday | 29 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 29 June 2026 | English
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
শিরোনাম:

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ জ্বালানি তেল জব্দ

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:৩৯ এএম  (ভিজিটর : ৩৯)

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বিকেলের দিকে উপজেলার চর ইশ্বর ইউনিয়নের বাংলা বজার এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক হাতিয়া থানাধীন চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উক্ত এলাকায় অবৈধভাবে মজুদ অবস্থায় হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়।

পরে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বৈধ কাগজপত্র ব্যতীত জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝