Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

ভোজ্য তেলের কৃত্রিম সংকটের বিরুদ্ধে শেরপুরে ক্যাবের কর্মসূচি

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ পিএম  (ভিজিটর : ২০)

বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে ফেলার অভিযোগে শেরপুরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

(৮ এপ্রিল) বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে ক্যাব শেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজার থেকে ভোজ্য তেল গায়েব করে কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে বাজারে তেলের সরবরাহ কমে গিয়ে দাম বাড়ছে এবং সাধারণ ভোক্তারা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। মানববন্ধনে ক্যাব শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহব্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আইরীন পারভীন, ওয়েব ডেভেলপার মাওলানা মিনহাজ উদ্দিন, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ। বক্তারা অবিলম্বে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করা, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

একইসাথে ভোজ্যতেলের জন্য ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামুলক করা সহ নন ফুড-গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রী বন্ধ করারও দাবী জানান। মানববন্ধনে ক্যাবের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেনী-পেশার স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝