Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম  (ভিজিটর : ১০৬)

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মোঃ ওয়াজেদ ওয়াসীফ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরে আলম সিদ্দিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন উর রশিদ, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খান আবু বকর সিদ্দিক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, সুস্থ থাকতে হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের গুরুত্ব তুলে ধরে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝