Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

টঙ্গীতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:০১ পিএম  (ভিজিটর : ২৮১)

গাজীপুরের টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় টঙ্গী স্টেশন রোড এলাকায় এ অভিযান চালানো হয়। 

অভিযানে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের উপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করা হয়।

অভিযান চলাকালে সড়কের উপর স্থাপিত বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী করে তোলা হয়। এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরীর যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝