Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

টেকনাফে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:০৯ পিএম  (ভিজিটর : ২২)

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

রোববার (৫ এপ্রিল) ভোররাতে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া বার্মিজ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে কার্যালয়ের ভেতরের প্রায় সবকিছুই পুড়ে যায়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলীয় কার্যক্রম ব্যাহত করতে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে। তাঁদের দাবি, এক জামায়াত-সম্পৃক্ত নেতার আশ্রয়ে থাকা কিছু চিহ্নিত মাদককারবারী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এলাকায় কিছু ব্যক্তি আগে থেকেই তাঁদের হুমকি দিয়ে আসছিল। “আমরা ধারণা করছি, তারাই এই ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে, সেগুলো যাচাই করা হচ্ছে।”

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে। এ বিষয়ে টেকনাফ মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝