গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী দুলাল হোসেন রকি (৩৫) এর গোপনাঙ্গ কেটে নিয়ে টঙ্গী পূর্ব থানায় হাজির হয়েছেন তার স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫)।
বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ গুরুতর আহত ভুক্তভোগী রকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত দুলাল হোসেন রকি মরকুন টেকপাড়া এলাকার আলী আজগরের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
পুলিশ হেফাজতে থাকা রকির স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক নরসিংদী জেলার রায়পুরা থানার বগারগুত গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী।
পুলিশ জানায়, চারিত্রিক স্খলন ও পরকীয়ায় আসক্ত থাকা নিয়ে দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র দাম্পত্য কলহ বিরাজ করছিল। ঘটনার দিন রাতে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়। পরে স্বামী রকি ঘুমিয়ে পরলে মধ্যরাতে ধারালো ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে নেয়। এসময় রকির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রক্তমাখা ছুরি ও কাটা গোপনাঙ্গ নিয়ে থানায় হাজির হয়। পরে পুলিশ গুরুতর আহত রকিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশংকাজনক অবস্থায় আছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, চাঞ্চল্যকর এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এফপি/জেএস