Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
শিরোনাম:

জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী কারাগারে

প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:৪৮ পিএম আপডেট: ৩০.০৩.২০২৬ ৬:৫১ পিএম  (ভিজিটর : ১২০)

বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা, ও সন্ত্রাস দমন আইনের ৩টি মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রুমানা আক্তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন- মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, উপজেলা আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদীন আয়না, শহিদুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুলুল পাশা সিয়ামসহ ১৯জন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। এর আগে গত ২০২৫ সালের ৬ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের ৮ নেতাকর্মী প্রথমবারের মত আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝