Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

কাউনিয়ায় কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:৩৭ পিএম  (ভিজিটর : ২৬৩)

রংপুরের কাউনিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে রাসায়নিক সারসহ পাট ও হলুদ বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইয়ুব আলী, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খাইরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নবী ও তোফাজ্জল হোসেন প্রমুখ।

এবারে বিনামূল্যে ১৪০ জন পাট চাষিকে ১ কেজি করে পাট বীজ ও ১০ জন হলুদ চাষিকে ১০০ কেজি করে হলুদ বীজ এবং প্রত্যেক চাষিকে ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার দেওয়া হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝