কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়।
আটককৃত হলো উখিয়ার পালংখালী ইউনিয়নের মোছারখোলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে নাসির উদ্দীন। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উখিয়ার বালুখালী পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে মো. নাসির (১৮) নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়। তবে তার সঙ্গে থাকা মিজান (১৯) নামে অপর এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এফপি/জেএস