Dhaka, Tuesday | 31 March 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 31 March 2026 | English
এপ্রিলের জন্য পর্যাপ্ত মজুত আছে জ্বালানি তেলের
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
৪৭তম বিসিএসের ফল প্রকাশ এপ্রিলে: পিএসসি
দেশের ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
শিরোনাম:

বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া নারী ক্রিকেটার

প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:৪৪ পিএম  (ভিজিটর : ৩৯)

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই এক নাটকীয় জয় এবং বিরল বিশ্বরেকর্ড উপহার দিলেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী অলরাউন্ডার কায়লা রেনেকে। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেতে শেষ বলের ছক্কা মেরে দলকে ২ উইকেটের জয় এনে ইতিহাসে নাম লিখিয়েছেন এই উদীয়মান তারকা।

নিউজিল্যান্ডের ২৬৯ রানের বিপক্ষে ১৯০ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। কায়লা রেনেকে এবং নাদিন ডি ক্লার্ক সেখান থেকে দলকে টেনে তুলেন। ম্যাচের শেষ ওভারে প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান, হাতে ছিল মাত্র ২ উইকেট।

বল হাতে ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বেটস। ওভারের প্রথম তিন বলে মাত্র ২ রান আসে, তবে চতুর্থ বলে একটি ছক্কা মেরে সমীকরণ সহজ করেন কায়লা। শেষ বল গ্যালারিতে আছড়ে ফেলে অবিশ্বাস্য এক জয় নিশ্চিত করেন কায়লা। তিনি মাত্র ৩২ বলে অপরাজিত ৪২ রানের (৩টি চার ও ২টি ছক্কা) এক হার না মানা ইনিংস খেলেন।

ওয়ানডে অভিষেক ম্যাচে এই অসাধারণ পারফরম্যান্সের জন্য কায়লা রেনেকে নির্বাচিত করা হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ। এর মধ্য দিয়ে তিনি গড়েছেন এক অনন্য বিশ্বরেকর্ড—ক্রিকেট ইতিহাসে প্রথম নারী ক্রিকেটার এবং বিশ্বের মাত্র পঞ্চম ক্রিকেটার (পুরুষ ও নারী মিলিয়ে), যিনি ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে অভিষেক ম্যাচে সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন।

গত মাসেই পাকিস্তানের বিপক্ষে নিজের টি-টোয়েন্টি অভিষেকেও শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতেছিলেন কায়লা। কেপটাউন থেকে উঠে আসা এই অফ-স্পিন অলরাউন্ডার বল হাতেও ছিলেন অত্যন্ত মিতব্যয়ী। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে নিউজিল্যান্ডের ব্যাটারদের মোকাবিলা করেছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝