Dhaka, Tuesday | 31 March 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 31 March 2026 | English
এপ্রিলের জন্য পর্যাপ্ত মজুত আছে জ্বালানি তেলের
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
৪৭তম বিসিএসের ফল প্রকাশ এপ্রিলে: পিএসসি
দেশের ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
শিরোনাম:

রাজস্থানকে টেক্কা দিয়ে ইতিহাস গড়া দামে বিক্রি বেঙ্গালুরু

প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১২:৫৯ পিএম  (ভিজিটর : ৬৭)

আইপিএল শুরুর ঠিক আগে বড় চমক দেখাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার ইতিহাস গড়া দামে বেঙ্গালুরুর মালিকানা বদল হয়েছে। রেকর্ড গড়া দামে বিরাট কোহলির দল কিনে নিল ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। এখন থেকে বেঙ্গালুরুর আইপিএল (পুরুষ) ও ডব্লিউপিএল (নারী)-উভয় দলেরই শতভাগ মালিক হবে এই জোট।

বেঙ্গালুরুর বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এক ঘোষণায় জানায়, তাদের পরিচালনা পর্ষদ আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রির অনুমোদন দিয়েছে। এই কনসোর্টিয়ামে যুক্ত রয়েছে আমেরিকার ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার, বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন এবং টাইমস গোষ্ঠী।

প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার। টাকার হিসাবে প্রায় ২১ হাজার ৮৫০ কোটিতে বেঙ্গালুরুরের শতভাগ মালিকানা বিক্রি হয়েছে। ২০২৬ সালের আসরের পর থেকে নতুন মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে।

এতদিন বেঙ্গালুরুর মালিক ছিল ব্রিটিশ প্রতিষ্ঠান দিয়াজিও। তাদের ভারতীয় সহযোগী ইউনাইটেড স্পিরিটসের মাধ্যমে দলের সব কার্যক্রম পরিচালিত হতো।

এর আগে ২০০৮ সালে বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজ ১১১ দশমিক ৬ মিলিয়ন ডলারে দলটি কিনেছিল। সেই সময়ে আটটি দলের মধ্যে বেঙ্গালুরু ছিল দ্বিতীয় সর্বোচ্চ দামি দল। দীর্ঘ ১৮ বছর পর বেঙ্গালুরুর দাম বেড়েছে প্রায় ১৪৯৫ শতাংশ। অবিশ্বাস্য এ রেকর্ড গড়া মূল্যবৃদ্ধির মাধ্যমেই মালিকানা বদল হলো বেঙ্গালুরুর।

২০২১ সালে আইপিএলের নতুন দুই দল লক্ষ্ণৌ ও আহমেদাবাদকে বিসিসিআই ১ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে বিক্রি করেছিল। বেঙ্গালুরুর বর্তমান দাম সেই দুই দলের মিলিত দামকেও ছাড়িয়ে গেছে।

নতুন মালিকানার অধীনে বেঙ্গালুরুরের চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর পরিচালক আর্যমান বিক্রম বিড়লা এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন টাইমস গোষ্ঠীর সত্যন গজওয়ানি।

এর আগে, একই দিনে রাজস্থানের মালিকানা বিক্রির খবর প্রকাশ্যে আসে। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি টাকায় রাজস্থানের শতভাগ মালিকানা কিনে নিয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝