Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

পদ্মা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:২৪ পিএম  (ভিজিটর : ১০১)

বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে মুন্সীগঞ্জের লৌজজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আরাফাত হোসেন মুন্সীগঞ্জের শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

তিনি আরো জানান, ঘটনার পরপরই এলাকাবাসী নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

বিকেল সারে ৫ টার দিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরাফাত হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি তবে উদ্ধার তৎপরতা চলছে বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝