কক্সবাজারের রামুতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক লাখের বেশি ইয়াবা সহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার মৃত আক্তার কামালের বসতবাড়ীতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত হলেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মৃত আক্তার কামালের স্ত্রী মাবিয়া বেগম।
পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিওিতে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মৃত আক্তার কামালের বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী মাবিয়া বেগম ওরফে আমেনা (৬৫)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘরের খাটের নিচ থেকে ১ লাখ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়। মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/জেএস