Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

টঙ্গীতে বিয়ের প্রলোভনে পালাক্রমে ধর্ষণ গ্রেফতার ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২:৪৯ পিএম  (ভিজিটর : ৫৬)

গাজীপুরের টঙ্গীতে এক তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

এঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী। ঘটনার সাথে জড়িত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাশিমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে জামান মন্ডল (৩০), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার হলুদীবাটা গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে হাবিবুল্লাহ (২৪) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার যাত্রাবাড়ী গ্রামের মৃত হিরো খানের ছেলে তামিম খান (২০)। 

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী ঢাকার মিরপুর শাহা আলী এলাকায় বাবার সাথে মাসখানেক যাবৎ বসবাস করে আসছিলেন। এসময় পার্শ্ববর্তী ভাড়াটিয়া যুবক তামিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৪ মার্চ রাতে আসামি তামিম ভুক্তভোগী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে মিরপুর থেকে টঙ্গীর শিংবাড়ি এলাকায় তার চাচা বাসার পাশে একটি ফাঁকা কক্ষে নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে তামিমের চাচা লিটন তাদের বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন। এরপর ২৫ মার্চ ভোর রাতে প্রেমিক তামিমের যোগসাজশে অপর আসামিরা তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে মেডিকেল চেকআপের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝