পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার ৬নং পাকুরিয়া ইউনিয়নের,খামারপাড়া, ভাটিয়াপাড়া, তিলকান্দি বাদাপাড়া, পূর্বপাড়া গ্রামে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
(১৬ মার্চ) সোমবার সকালে পাকুরিয়া মাজার সংলগ্ন বাজারে “গরীব দু:খী সহায়তা সংগঠন”-এর অস্থায়ী কার্যালয়ে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শেরপুর ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের উদ্যোগে উল্লেখিত গ্রামের “গরীব দুঃখী সহায়তা সংগঠন” এর ব্যানারে এই আর্থিক সহায়তায় প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশাররফ হোসেন, সহসভাপতি- মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক- মো. উজ্জ্বল মিয়া, কোষাধ্যক্ষ- সোবাহান মিয়া, আব্দুল রশীদ, মো. জাহিদ মিয়া, হরমুজ আলী, লুটু মিয়া, মো. সিরাজ আলী, আলীম মিয়া, আনার আলী, মঞ্জু মিয়া, শহিদুল মিয়া, সাংবাদিক মো. নাজমুল হোসাইনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দু উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সমাজ সেবক, মো. এরশাদ আলী (মন্ডল) বলেন, গরীব দুঃখী সহায়তা সংগঠনের এই মহতি উদ্যোগে ঈদের আগমুহূর্তে গ্রামের বিধবা, প্রতিবন্ধী, অসহায় মানুষ এ ধরনের সহায়তা পেয়ে আনন্দিত।
ওই সময় গরীব দুঃখী সহায়তা সংগঠনের সভাপতি বলেন, অদূর ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের গ্রামের এধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং এলাকার সমাজ সেবক ও ধণাঢ্য ব্যক্তিদের অসহায় পরিবারের পাশে দাড়ানো আহ্বান জানান তিনি এছাড়াও এই মূহুর্তে যারা আমাদের সংগঠনে আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন তাদেরকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য- শাড়ী, লঙ্গী, চাল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, গুড়া দুধ, পিঠাসহ মিলে ৮ পদের একটি প্যাকেজ করা হয়।
এফপি/জেএস