Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫:২০ পিএম  (ভিজিটর : ২৩)

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র পৃথক অভিযানে সীমান্তে মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় শনিবার (১৪ মার্চ) সকাল ৭ টায় ১৪ বিজিবির আগ্রাদ্বিগুন বিওপি'র টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ সোয়েব আলী মুন্সি এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৭/১৯-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ২৩ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নওগাঁ জেলার ধামইরহাট থানার রামচন্দ্রপুর গ্রামের সমসের আলীর ছেলে ওসমান আলী (৩৬) নামের এক চোরাকারবারিকে আটক করেছেন।

একই দিনে সকাল সাড়ে  ১০ টায় আগ্রাদ্বিগুন বিওপি'র টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ সোয়েব আলী মুন্সি এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৭/৩-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকলিমা ইফতেদায়ী মাদ্রাসার পাশের পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেলসহ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার নদিপুর গ্রামের মহির উদ্দীনের ছেলে মাসুম হোসেন কে আটক করেন।

দুটি অভিযানের আটককৃত আসামীসহ মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক মো. আব্দুল্লাহ আল মামুন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝