Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:৫৯ পিএম  (ভিজিটর : ২৭)

গাজীপুরের টঙ্গীতে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখোর মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু শেষে তাদের গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সানজু (২২), মো. নাঈম (১৯), ইসমাইল হোসেন (৩৮), মো. জাহাঙ্গীর (২৯), সুমন (২৪), কামাল হোসেন (২০), সিয়াম আহাম্মেদ (১৮), রাহাত মিয়া (২৬), সজিব হাসান (৩৮), রেজাউল (৪১), আদিল (২৮) ও সাইফুল ইসলাম (২৩)।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝