Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য ট্রাইব্যুনালে
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ
শিরোনাম:

ডেঙ্গু প্রতিরোধে সচেতন শেরপুর

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:৩২ পিএম  (ভিজিটর : ৭৮)

শেরপুর পৌরসভা'র আয়োজনে (১৪ মার্চ) শনিবার পৌর শহরের রাজবল্লভপুর প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে এক জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রাশেদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মিজ্‌ আরিফা সিদ্দিক।

এছাড়াও পৌর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও তিন দিনের অধিক সময় পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং এ বিষয়ে সর্বস্তরের জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝