Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিটর : ১৭)

বগুড়ার আদমদীঘিতে ১১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলো- আদমদীঘি উপজেলার করজবাড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে নাফিরুল ইসলাম (২১) একই গ্রামের মইন উদ্দিনের ছেলে হৃদয় (২৩)।

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ গ্রামে জনৈক বাদশা তালুকদারের মেইল ঘরের সামনে রাস্তায় মাদক বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানায় উপ-পরিদর্শক আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারি নাফিরুল ইসলাম ও হৃদয়কে নেশার ১১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝