Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

টঙ্গীতে ফুটপাত ও অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে এমপি রনি

প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:১২ পিএম  (ভিজিটর : ৪১)

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ও ঈদযাত্রায় ভোগান্তি কমাতে গাজীপুরের টঙ্গীতে ফুটপাত ও অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী ও কলেজ গেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপস্থিত হয়ে হকারদের কঠোরভাবে সতর্ক করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মহাসড়ক ও ফুটপাত দখল করে কোনোভাবেই জনভোগান্তি তৈরি করা যাবে না।

উচ্ছেদ অভিযান চলাকালে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, “গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে আজ থেকে মহাসড়কে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, যা ঈদ পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে চলবে। শুধু ঈদ নয়, পরবর্তীতেও মহাসড়ক বা আঞ্চলিক সড়ক দখল করে কোনো অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবে না।” মহাসড়ক থেকে ফুটপাত উচ্ছেদ না করলে যানজট মুক্ত করা যাবে না। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য মহাসড়কের সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী প্রমূখ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝