Dhaka, Friday | 10 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

সেমাই কারখানায় অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৪৮ পিএম  (ভিজিটর : ৩৬)

কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে সেমাই উৎপাদন এবং মোড়কজাত পণ্যের প্যাকেটে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) উল্লেখ না করার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার (১১ মার্চ) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় সেমাই কারখানায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী।

এসময় তিনি বলেন, অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে সেমাই উৎপাদন এবং মোড়কজাত পণ্যের প্যাকেটে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) উল্লেখ না করার গড়াই অটো ফ্লাওয়ার মিল সেমাই কারখানাকে ২০ হাজার টাকা এবং ইফাত অটো ফ্লাওয়ার মিল সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আরাফাত রহমান ও দায়িত্বপপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস দল এবং র‌্যাব কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল নিরাপত্তা প্রদান করে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝