Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গ্রেফতার-৩

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:২২ পিএম  (ভিজিটর : ১৯)

কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে দ্বিতীয় স্ত্রী জুঁই (২৪) কে হত্যার অভিযোগে স্বামী, প্রথম স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধাপাড়িয়া এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন নিহত শারমিন আক্তার জুঁই এর স্বামী কুদরত আলী সিজেল (৩৬) ও তার প্রথম স্ত্রী সাবিনা খাতুন (৩০) ও মা ঠেকারি খাতুন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুঁই ও আসামি সিজেন পরকিয়ায় জড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের বিবাহ দেয়। পরবর্তীতে ভিকটিম আসামি সিজেন ও তার প্রথম স্ত্রীর সঙ্গে একত্রে ঘর সংসার করতে থাকে। তবে আসামি সিজেন একজন ট্রাক ড্রাইভার হওয়ার কারণে সে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকলে আসামির প্রথম স্ত্রী ও তার মা ভিকটিমকে অত্যাচার করতে থাকে। অতঃপর গত ১০ মার্চ আসামিরা পরিকল্পনা করে ভিকটিমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ উঠলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ভিকটিমের লাশ মর্গে পাঠায়।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগ পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানার একটি মামলায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝