Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

রামুতে পাহাড় থেকে অপহৃত দুই কৃষক উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৪১ পিএম  (ভিজিটর : ২৩)

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি এলাকা থেকে অপহৃত দুই কৃষককে উদ্ধার করেছে পুলিশ। রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে দিনব্যাপী তল্লাশি চালিয়ে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার (৯ মার্চ) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ঈদগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুমছাকাটা পাহাড় এলাকায় ধানক্ষেতে বন্য হাতির আক্রমণ ঠেকাতে টংঘরে পাহারা দিচ্ছিলেন মাহমুদুল হক (৪৭) ও সৈয়দ কাসিম (৪২)। এ সময় অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের অপহরণ করে গহীন পাহাড়ি এলাকায় নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে রামু থানা পুলিশ, ঈদগড় পুলিশ ক্যাম্পের সদস্য এবং স্থানীয় লোকজনের সহায়তায় দিনব্যাপী পাহাড়ি এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। পরে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা এলাকার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহৃত দুইজনকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দুই ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানিয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝