কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা। নৌবাহিনী সূত্রে জানা গেছে, রবিবার (৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট। অভিযানে মাদক কারবারিদের একটি আস্তানা থেকে দুটি সাদা রঙের বস্তা উদ্ধার করা হয়।
পরে বস্তাগুলো তল্লাশি করে মোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে অভিযানের সময় মাদক কারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় মাদক পাচার প্রতিরোধ, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপকূলীয় অঞ্চলকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/জেএস