Dhaka, Friday | 10 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

একযোগে কুষ্টিয়ার তিন দপ্তরে চুরি

প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম  (ভিজিটর : ১৭)

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (৮ মার্চ) দিবাগত রাতের কোন এক সময় একযোগে এঘটনা ঘটে। সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এমন চুরির ঘটনায় হতবাক সবাই।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রবিবার দিবাগত রাতের কোন এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির এঘটনা ঘটে। এসময় তিনটি দপ্তরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র। এসময় সংশ্লিষ্ট দপ্তরের আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। এতে কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। কি কারণে এঘটনা তা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানিয়েছে, এঘটনার পর দপ্তর গুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝