Dhaka, Friday | 16 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 16 October 2026 | English
শিরোনাম:

‘আমরা কি জবাবদিহি করতেই জন্মেছি?’

প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:১৯ পিএম  (ভিজিটর : ৯২)

নারীদের জন্য উৎসর্গিত দিন ৮ মার্চ। বিশ্বজুড়ে দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হচ্ছে। নারীর অধিকার আদায়ের স্বীকৃতির এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট দিয়েছেন মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল বা কেন এমন সিদ্ধান্ত নিল—নারীদের প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হয়ে আসা উচিত।

নুসরাত ফারিয়া প্রশ্ন তুলেছেন, আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি? প্রতিটি পদক্ষেপের জবাবদিহি করতেই হবে?

তিনি আরও লিখেছেন, মানুষের যেমন স্বপ্ন আছে, মতামত আছে, তেমনি আছে স্বাধীনতা ও নিজের মতো করে বাঁচার অধিকার। 

নারী দিবসে নিজের প্রত্যাশা জানিয়ে নুসরাত বলেন, আমাদের শুধু নিজের মতো থাকতে দিন, তাহলেই চলবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝