Dhaka, Friday | 10 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

কুষ্টিয়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা

প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:৩১ পিএম  (ভিজিটর : ২১)

কুষ্টিয়া ভেড়ামারা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ভেড়ামারা উপজেলার দক্ষিণ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হেলমেট পরা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ১৩ থেকে ১৪ রাউন্ড গুলি করার পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় চা দোকানি শুকুর আলী আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ভেড়ামারা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, আমি অফিসের মধ্যেই ছিলাম হঠাৎ কয়েকজন এসে বাইরে থেকে গুলিবর্ষণ করে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানিনা। থানা থেকে পুলিশ এসেছিল সব দেখে গেছে। এই বিষয়ে রাতেই থানায় অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, এলাকায় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝