Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি ট্রাম্পের

প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১০:৫৩ এএম  (ভিজিটর : ৫৭)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এক সপ্তাহের অভিযানে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।

স্থানীয় সময় (৭ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। ট্রাম্পের মতে, ইরানি নৌবাহিনীর ৪৪টি জাহাজ এবং প্রতিটি যুদ্ধবিমান এখন মার্কিন হামলায় নিশ্চিহ্ন।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হামলার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখন তলানিতে। যুদ্ধের প্রথম দুই দিনের তুলনায় বর্তমানে দেশটি মাত্র ৯ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারছে। পাশাপাশি তাদের ৭০ শতাংশ রকেট লাঞ্চার অকেজো করে দেওয়া হয়েছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতেও ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে।

নেতৃত্বের ওপর সরাসরি আঘাতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতৃত্বকেও তারা নির্মূল করেছেন। যুদ্ধ কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, চূড়ান্ত লক্ষ্য অর্জনে ‘যা প্রয়োজন’ তা-ই করা হবে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি ইরানের কাছ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান যেন দেশটি ভবিষ্যতে আর কোনো যুদ্ধের পথে না হাঁটে।

ইরানের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এখন আলোচনার জন্য ‘সর্বোচ্চ’ সুবিধাজনক অবস্থানে থাকলেও তারা কোনো রফাদফা করতে রাজি নয়। এমনকি এই যুদ্ধে কুর্দি যোদ্ধাদের ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলেও তিনি জানান। তেহরানের পানি শোধনাগারে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি কিছু জানেন না বলে এড়িয়ে গেছেন।

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকার বিষয়ে ট্রাম্প বলেন, ওই এলাকাটি মার্কিন বাহিনী বিপদমুক্ত করেছে এবং ইরানি নৌবাহিনী এখন আর কোনো বাধা নয়। তিনি আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ তেলের মজুদ থাকায় বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুতই কমে আসবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝