Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য ট্রাইব্যুনালে
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ
শিরোনাম:

শেরপুরে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ ও পাচার রোধে সভা

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৫২ পিএম  (ভিজিটর : ৩৭)

​শেরপুরে জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও জ্বালানি তেলের পাচার রোধে পেট্রোল পাম্প মালিক, সরবরাহকারী, ব্যবসায়ী, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

(৭ মার্চ) শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সম্মানিত জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।

সভায় ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে শেরপুরে পেট্রোল পাম্প গুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ, সরবরাহ ও জ্বালানি তেল বিক্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

উক্ত সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ও পাচার রোধে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান এবং পেট্রোল পাম্প গুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করে অবৈধ মজুদদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি করেন।

ওই সময় সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শেরপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি, পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার, প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝