Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:৩৯ পিএম  (ভিজিটর : ৩০)

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল নিয়ন্ত্র্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আকাশ হোসেন (২৪) নামের সদ্য বিদেশ থেকে আসা যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৮ টায় আদমদীঘি-সালগ্রাম সড়কের যোগীহার ঈদগাহ মাঠের পাশে ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ হোসেন আদমদীঘি উপজেলার কশাইগাড়ী গ্রামের রুবেল প্রামানিক ধলুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আকাশ হোসেন কয়েক দিন পুর্বে বিদেশ থেকে ছুটিতে বাড়ি আসে। তার বিয়ের জন্য পরিবার থেকে প্রস্ততি গ্রহণ করে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিদেশ ফেরত আকাশ হোসেন একটি মোটরসাইকেল যোগে সে বাড়ি থেকে সালগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে আদমদীঘি-সালগ্রাম সড়কের যোগীহার ঈদগাহ মাঠের পাশে ব্রীজের নিকট পৌঁছিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লেগে সে মোটরসাইকেল থেকে ছিটকে জমিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় কোন বাদি না থাকার আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করে রাতেই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝