Dhaka, Tuesday | 10 March 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 March 2026 | English
শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল
সপরিবারে ক্রিকেটারদের ঈদ উপহার দিবে বিসিবি
ভারত থেকে আমদানিকৃত ডিজেল আসছে আজ
আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে দুর্ধর্ষ ডাকাতির প্রচেষ্টা, আটক ১

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:৪০ পিএম  (ভিজিটর : ২২)

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI) Coal Power Generation Company Bangladesh Limited (CPGCBL) প্রকল্পে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতচক্রের অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে ব্যর্থ হয়েছে। ভোররাতে সংঘটিত এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে প্রকল্পের ‘মুগডেইল পোস্ট’-এ দায়িত্বরত দুইজন সশস্ত্র আনসার সদস্য সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সংশ্লিষ্ট ব্যক্তিদের চ্যালেঞ্জ করেন। এসময় প্রায় ২০–২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র—রামদা, ছুরি ও লাঠিসোটা—নিয়ে অতর্কিত হামলার চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মো. আশিকুর রহমান তাঁর শর্টগান থেকে দুই রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা ফায়ার করেন। আকস্মিক প্রতিরোধে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে নিকটস্থ নৌবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সঙ্গে যৌথ অভিযান শুরু করে। ধাওয়া করে ডাকাতচক্রের সদস্য শহিদুল্লাহ (৪০)-কে আটক করা হয়। তিনি মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মগডেইল গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দ্রুত সিদ্ধান্তগ্রহণ, পেশাদারিত্ব ও সাহসিকতায় একটি সম্ভাব্য নাশকতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কৌশলগত জাতীয় স্থাপনার নিরাপত্তা রক্ষায় এ ধরনের তৎপরতা দেশের জ্বালানি অবকাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝