খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে হত্যা চেষ্টা, মাদক ও ধর্ষণ মামলাসহ মোট ২২টি মামলার আসামি ইমরান হাওলাদার (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।
র্যাব সূত্র জানায়,গতকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানার বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বটিয়াঘাটা উপজেলার গজালমারী এলাকার বাসিন্দা ইমরান হাওলাদারকে গ্রেপ্তার করেছে।
র্যাবের তথ্য অনুযায়ী, আটককৃত ইমরানের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ৩টি হত্যা চেষ্টা মামলা, ১টি ধর্ষণ মামলা ও ৮টি মাদক মামলাসহ মোট ২২টি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, সন্ত্রাসী, মাদক কারবারি ও বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/অ