Dhaka, Wednesday | 17 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 17 June 2026 | English
মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে ভারত
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস
আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

খুলনায় তেলবাহী ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:৩৪ পিএম  (ভিজিটর : ১২)

খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা বাজার এলাকায় খুলনা-যশোর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি তেলবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। 

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস, নওয়াপাড়া থেকে খুলনাগামী একটি তেলবাহী ট্রাক এবং বিএল কলেজগামী একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপারসহ কয়েকজন যাত্রী আহত হন। 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওয়াপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছেন বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইভা, সমাজকর্ম বিভাগের তামান্না জান্নাত, অর্থনীতি বিভাগের সাবরিনা, গণিত বিভাগের রন্তা রায়, মাইমুনা, বাংলা বিভাগের নাজমুন নাহার, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান এবং বাসের হেলপার সাইফুল। চিকিৎসা শেষে তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তৌহিদ জানান, দুর্ঘটনায় কেউ নিহত হননি। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝