Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

রিয়াদের দূতাবাসে হামলার জবাব শিগগিরই আসছে

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:১৩ পিএম  (ভিজিটর : ৫২)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব শিগগিরই আসছে। নিউজন্যেশনের সাংবাদিক কেলি মেয়ার এ তথ্য জানান। খবর: আল জাজিরার।

কেলি মেয়ার বলেন,  ট্রাম্প তাকে বলেছেন, আপনি খুব শিগগির জানতে পারবেন যে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব কী হবে।

মেয়ার আরও বলেন, ট্রাম্প বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ‘স্থলবাহিনী ব্যবহার করা প্রয়োজন হবে বলে মনে করেন না’।  যদিও আগের দিন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, মার্কিন স্থলবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি ভীত নন।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড জোরে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।

কূটনৈতিক কোয়ার্টার বা ডিপ্লোমেটিক কোয়ার্টার হিসেবে পরিচিত, সেখানে বিদেশি কূটনীতিকরা থাকেন। নাম গোপন রাখার শর্তে এক বাসিন্দা বলেন, আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এরপর ধোঁয়া বের হতে থাকে।

এরআগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে।

গত শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরই অংশ হিসেবে রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝