Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

টঙ্গীতে তুলার গুদামে আগুন

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:১৭ এএম  (ভিজিটর : ২৯)

গাজীপুরের টঙ্গীতে ইফতারের আগমুহূর্তে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (০২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন কাঁঠালদিয়া এলাকায় সোমবার ইফতার আগমুহূর্তে জনৈক মাসুদ রানার বর্জিত তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় গুদামে থাকা মালামাল।

টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ডাম্পিং এর কাজ চলমান আছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝