Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

রূপগঞ্জ সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৫২ পিএম  (ভিজিটর : ১৭১)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক সহ সকল মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রূপগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে উপজেলার পূর্বাচলে সী শেল পার্ক মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।

সাংবাদিক ফোরামের সভাপতি ও জাগো নিউজের রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজমুল হুদার সভাপতিত্বে রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জনকণ্ঠে রূপগঞ্জ প্রতিনিধি নুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মমিনুল হক সরকার।

ইফতারের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “পূর্বাচল বর্তমানে রূপগঞ্জের অন্যতম প্রাণকেন্দ্র। এখানে কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই ইফতার মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

ইফতারের আগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং রূপগঞ্জের সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক জনতার নির্বাহী সম্পাদক ও রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আলম হোসেন, মোহনা টিভির সাংবাদিক সাত্তার আলী সোহেল, দৈনিক কালের কন্ঠের রাসেল আহম্মেদ, যমুনা টেলিভিশনের প্রতিনিধি জয়নাল আবেদীন জয়, ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেন খান,একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সহসভাপতি মাসুদ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক এমদাদুল হক দুলাল, যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া, চ্যানেল এস এর সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন প্রমুখ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝