Dhaka, Tuesday | 10 March 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 March 2026 | English
শাহজালালে ৩৬১ ফ্লাইট বাতিল
সপরিবারে ক্রিকেটারদের ঈদ উপহার দিবে বিসিবি
ভারত থেকে আমদানিকৃত ডিজেল আসছে আজ
আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানি খেলোয়াড়দের ৫০ লাখ রুপি করে জরিমানা

প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:২৮ পিএম  (ভিজিটর : ৪১)

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকেই বিদায় নেওয়ার পর কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের ব্যর্থ পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। 

জরিমানার আওতায় পড়েছেন দলের শীর্ষ তারকারাও। এর মধ্যে আছেন অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজম, পেস আক্রমণের প্রধান ভরসা শাহীন শাহ আফ্রিদি এবং অলরাউন্ডার শাদাব খান।

বোর্ডের মতে, বড় মঞ্চে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না পাওয়াতেই এই কঠোর পদক্ষেপ।

এবারের আসরে গ্রুপ ‘এ’-তে ছিল পাকিস্তান। একই গ্রুপে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। সহযোগী দেশগুলোর বিপক্ষে জয় পেয়ে সহজেই সুপার এইটে উঠলেও, পরের পর্বে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

গ্রুপ পর্বের ছন্দ ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় দলটিকে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সূত্র অনুযায়ী, খেলোয়াড়দের প্রতি অতিরিক্ত সহনশীলতা দেখানো হয়েছে— এমন মূল্যায়নের ভিত্তিতেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, ভবিষ্যতে দলে নিজেদের পারফরম্যান্স প্রমাণ করতে পারলেই শুধু আর্থিক পুরস্কার পাবেন ক্রিকেটাররা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝