Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

মিথ্যা তথ্য দিয়ে হাতিয়াকে কলঙ্কিতকারীদের শাস্তি দাবি- মাহবুবের রহমান শামীম

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮:৫৬ পিএম  (ভিজিটর : ৩৮)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, যারা ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং হাতিয়াকে সারা দেশের কাছে কলঙ্কিত করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।

রবিবার (১ মার্চ) বিকেলে ওছখালী কে.এস.এস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে দলমত নির্বিশেষে হাতিয়ায় রাজনৈতিক সহাবস্থান গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মাহবুবের রহমান শামীম আরও বলেন, নির্বাচনের পর একটি মহল বিভ্রান্তি ছড়িয়েছে যে আমি হাতিয়ায় আসবো না।  রমজান মাসে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই, আমি যতদিন বেঁচে আছি, ইনশাআল্লাহ ততদিন হাতিয়ায় আপনাদের সাথেই আছি এবং থাকবো।

তিনি বলেন, যেহেতু বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, তাই হাতিয়ার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। খুব শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হাতিয়ার উন্নয়নসংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচন-পরবর্তী সময়ে হাতিয়ায় ঘটে যাওয়া সহিংস ঘটনার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণকরে কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান।

পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য একেএম ফজলুল হক খোকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর আলম জসিম, দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, ওছখালী বণিক কল্যাণ সমিতির সভাপতি মাস্টার ফারুক এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝