Dhaka, Monday | 29 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 29 June 2026 | English
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
শিরোনাম:

সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি সাইদ আহমেদ আসলামের মতবিনিময়

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৬:৩৭ পিএম  (ভিজিটর : ৫৬)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে নবনির্বাচিত সংসদ-সদস্য সাইদ আহমেদ আসলাম এর সাথে সদর উপজেলার সব দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ ) সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য সাইদ আহমেদ আসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাফিস এলাহি, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রকৌশল বিভাগ, পুলিশ, প্রাণী সম্পদ ও কৃষি বিভাগসহ বিভিন্ন দপ্তরের সমস‍্যা গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা পর্যায়ক্রমে সকলের সহযোগিতা নিয়ে সমস‍্যা গুলো সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভা শেষে নব-নির্বাচিত সংসদ সদস্য সাইদ আহমেদ আসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বারক তুলে দেওয়া হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝