Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

ওসির সামনে চাঁদা দাবি করা যুবদল নেতা আটক

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম  (ভিজিটর : ১৮২)

নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর উপস্থিতিতে এক ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে আটক করেছে নাটোর ডিবি পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নাজিরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে বাংলাদেশ পুলিশ ডিবি (নাটোর)। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার এম এ ওয়াহাব-এর দিকনির্দেশনায় অভিযান চালিয়ে রাকিবুর রহমান রাজাকে আটক করা হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর একজন নেতা বলে জানা গেছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার ভিডিও ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝